ইকরা একাডেমিতে আপনাকে স্বাগতম।

ইকরা একাডেমি কী ও কেন?

ইকরার লক্ষ্য—

  • শিক্ষা-দীক্ষার মাধ্যমে এমন এক আদর্শ মুসলিম প্রজন্ম গড়ে তোলা, যে প্রজন্ম হবে দ্বীনি ও জাগতিক—উভয় জ্ঞানেই সুশিক্ষিত এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলাম অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ।
  • শিশুর পাশাপাশি তার পরিবারকেও ইসলামি শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ করে একটি আদর্শ মুসলিম পরিবার গড়ে তোলা।
  • শিশুকালেই মৌলিক ইসলামি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জনের যে ঐতিহ্য হাজার বছর ধরে এ দেশে প্রচলিত ছিল, তা যুগোপযোগী রূপে ফিরিয়ে আনা।

ইকরার অঙ্গীকার—

  • ইসলামি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি আদর্শ শিক্ষাকার্যক্রম পরিচালনা করা।
  • জাতীয় শিক্ষাক্রমের আলোকে ইসলামি ভাবধারায়, আনন্দময় পরিবেশে, সহজ পদ্ধতিতে শিশুদের পাঠদান করা।
  • তাজবিদ সহকারে সহিহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন মাজিদ শিক্ষা দেওয়া ও শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজের উপযোগী করে গড়ে তোলা।
  • ইসলামি আকিদা, ইবাদাত, হাদিস, দু‘আ-মাসায়েল, সিরাতে নববি, আদব-আখলাক ও প্রয়োজনীয় আরবি ভাষা শিক্ষা দেওয়া।
  • শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা, যেন সে পরে হিফজ মাদরাসা, কওমি মাদরাসা, আলিয়া মাদরাসা কিংবা স্কুল—যেকোনো ধারায় দক্ষতা ও যোগ্যতার সঙ্গে এগিয়ে যেতে পারে।
  • চাকুরিজীবী অভিভাবকের বদলিজনিত কারণে বছরের যেকোনো সময় শিক্ষার্থীকে ইকরার অন্য শাখায় স্থানান্তরের সুযোগ দেওয়া।

সহপাঠ্যক্রমিক কার্যক্রম (Co-curricular Activities)

লেখাপড়ার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আমাদের নিম্নোক্ত আয়োজন।

দৈনিক সমাবেশ
খেলাধুলা ও শরীরচর্চা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ​​

কিরাত অনুশীলন
আযান অনুশীলন
ইসলামি সংগীতচর্চা

কবিতা আবৃত্তি
স্পোকেন ইংলিশ
চিত্রাঙ্কন (ছবি আঁকা)

দ্রুত পঠন প্রতিযোগিতা
হাতের লেখা প্রতিযোগিতা
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

সর্বশেষ নোটিশ

ভর্তি বিজ্ঞপ্তি — ২০২৭ শিক্ষাবর্ষ

ইকরা একাডেমিতে ২০২৭ শিক্ষাবর্ষে প্লে-গ্রুপ ও নার্সারি শ্রেণিতে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি ফরম বিতরণ, জমা, ভর্তির .....

শাখা-পরিদর্শন সংক্রান্ত বিজ্ঞপ্তি

আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার থেকে ইকরা একাডেমির শাখা-পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। প্রথম সপ্তাহের শাখাভিত্তিক সময়সূচি ও পরবর্তী .....

বিদ্যালয় খরচাদি পরিশোধ সংক্রান্ত

ইকরা একাডেমির নিয়ম অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বিদ্যালয়-সংক্রান্ত খরচাদি পরিশোধ করতে হবে। অনিবার্য কারণে সম্ভব না .....

এক নজরে ইকরা একাডেমি

প্রতিষ্ঠাকাল
1
কেন্দ্রের শিক্ষার্থী
0 +
কেন্দ্রের শিক্ষক
1 +
গৌরবময় বছর
3
আমাদের শাখা
1
অভিজ্ঞ শিক্ষক
3 +
শিক্ষার্থী
1 +
মোট জেলা
1

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের পথে

আজকের সঠিক শিক্ষা গড়বে আগামীর আদর্শ মানুষ

ইকরা একাডেমির শিক্ষাধারা সম্পর্কে আরও জানতে, ভর্তি কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।